২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীই উত্তীর্ণ হয়েছে। তবে একই সঙ্গে ৩১২টি প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।
প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৩০ হাজার ৪০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে ৬৬৯টি প্রতিষ্ঠানে শতভাগ পাসের সাফল্য অর্জিত হয়েছে, আর ৩১২টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
গত বছরের তুলনায় এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। ২০২৫ সালে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯৮৪টি। অন্যদিকে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৩৪টি। সেই হিসাবে এ বছর শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা কমলেও শতভাগ ফেল প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত বছরের ৬৮ দশমিক ৪৫ শতাংশের তুলনায় কম। একইভাবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। ২০২৬ সালে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী, যেখানে ২০২৫ সালে এ সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।
সর্বোচ্চ পাস ঢাকা বোর্ডে, ধস নেমেছে মাদ্রাসায়