অভিনেতা জাহের আলভীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পারিবারিক সূত্র সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।

ঘটনার সময় অভিনেতা জাহের আলভী নাটকের শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন। স্ত্রীর মৃত্যুর সংবাদে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানা গেছে। তবে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি।

নিহত ইকরার চাচা দিপু খান জানান, তিনি বর্তমানে ময়মনসিংহের ভালুকায় রয়েছেন এবং খবর পাওয়ার পরপরই পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বিস্ময়ের বিষয় হলো, মৃত্যুর মাত্র ৫ ঘণ্টা আগেও তিনি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টের নিচে এখন স্তব্ধ অনুরাগীদের ভিড়। অনেকেই মন্তব্যের ঘরে তার সুস্থতা কামনা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দুঃসংবাদই সত্য হলো।

একজন অনুরাগী মন্তব্য করেছেন, ‘অন্তত সন্তানের জন্য হলেও খবরটি যেন মিথ্যা হয়।’ অন্য একজন লিখেছেন, ‘আলভীর জন্মদিনে মা-ছেলের সুন্দর ভিডিও দেখার পর এমন সংবাদ কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়।’

উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জাহের আলভী ও ইকরা। দীর্ঘ ১৫ বছরের সুখী দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। পুলিশ এই মৃত্যুর কারণ খতিয়ে দেখছে।

NB
আরও পড়ুন