বিধানসভা নির্বাচন

পশ্চিমবঙ্গে তারকা প্রার্থীদের ভরাডুবি, তামিলনাড়ুতে বিজয়ের দাপট

আপডেট : ০৪ মে ২০২৬, ০৬:১৮ পিএম

ভারতের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে রুপালি পর্দার তারকাদের লড়াই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও আসামে চলচ্চিত্র ও সংগীত জগতের একঝাঁক জনপ্রিয় মুখকে প্রার্থী করেছিল রাজনৈতিক দলগুলো। 

তবে সোমবার (৪ মে) ভোট গণনার সর্বশেষ পরিস্থিতি বলছে, গ্ল্যামার বা পরিচিতি সবসময় ব্যালট বাক্সে জাদু দেখাতে পারে না।

বাংলায় অধিকাংশ হেভিওয়েট তারকা প্রার্থীই এখন পর্যন্ত পিছিয়ে রয়েছেন। পশ্চিমবঙ্গের তারকা প্রার্থীদের চিত্র-

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (বরাহনগর): বিজেপির সজল ঘোষের তুলনায় পিছিয়ে আছেন।

রাজ চক্রবর্তী (ব্যারাকপুর): তৃণমূলের এই তারকা পরিচালক বিজেপির কৌস্তভ বাগচীর কাছে পিছিয়ে পড়েছেন।

রূপা গঙ্গোপাধ্যায় (সোনারপুর দক্ষিণ): অভিনয়ের লড়াই শেষে ভোটের লড়াইয়ে তিনি তৃণমূলের লাভলি মৈত্রকে পিছনে ফেলে এগিয়ে আছেন।

সোহম চক্রবর্তী (করিমপুর): তৃণমূলের এই অভিনেতা পঞ্চম রাউন্ড শেষে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।

অদিতি মুন্সী (রাজারহাট-গোপালপুর): লোকশিল্পী অদিতি মুন্সী বিজেপির তরুণজ্যোতি তিওয়ারির কাছে পিছিয়ে আছেন।

রুদ্রনীল ঘোষ (শিবপুর): হাওড়ার এই আসনে বিজেপির রুদ্রনীল ঘোষ উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন।

হিরণ চট্টোপাধ্যায় (শ্যামপুর): অভিনেতা হিরণ তৃণমূল প্রার্থীর কাছে পিছিয়ে পড়েছেন।

মানিকতলায় শ্রেয়া পাণ্ডে (তৃণমূল) এবং টালিগঞ্জে পাপিয়া অধিকারী (বিজেপি) নিজ নিজ আসনে পিছিয়ে রয়েছেন।

তামিলনাড়ু: থালাপথি বিজয়ের নতুন দল ‘তামিলগা ভেট্ট্রি কাঝাগম’ বেশ ভালো ফল করছে। বিজয় নিজে প্রতিদ্বন্দ্বিতা করা দুই আসনেই এগিয়ে আছেন এবং তার দল রাজ্যে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

আসাম: তেজপুর আসনে অভিনেতা পৃথ্বীরাজ রাভা উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।

শুধু তারকা পরিচিতি যে ভোট পাওয়ার গ্যারান্টি নয়, পশ্চিমবঙ্গের বর্তমান ফলাফল সেটিই প্রমাণ করছে। তবে তামিলনাড়ুর ক্ষেত্রে চিত্রটি কিছুটা ভিন্ন এবং সেখানে তারকা প্রভাব বেশ জোরালোভাবে কাজ করছে।

FJ
আরও পড়ুন