কনা থেকে মেহজাবীন, কে কী লিখলেন

মেসি বন্দনায় মেতেছেন শোবিজ তারকারা

আপডেট : ২৩ জুন ২০২৬, ০১:১৬ পিএম

অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নেমে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে আর্জেন্টিনা। ২–০ গোলের এই জয়ে যেন পুরো ম্যাচটাই রাঙিয়ে দেন অধিনায়ক লিওনেল মেসি। দলের অন্যরা গোলের দেখা না পেলেও, একাই জোড়া গোল করে ম্যাচের নায়ক হয়ে ওঠেন তিনি।

মেসির জাদুকরী পারফরম্যান্সে মুগ্ধ হয়ে উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশের শোবিজ অঙ্গনও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দলের জয় আর মেসির অসাধারণ নৈপুণ্য নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের জনপ্রিয় তারকারা। কেউ জার্সি পরে, কেউ ছবি পোস্ট করে, আবার কেউ সরাসরি মেসির বন্দনায় মেতেছেন।

সংগীতশিল্পী কনা আর্জেন্টিনার জার্সি গায়ে লিখেছেন, ইয়েস, ভামোস আর্জেন্টিনা। মেসি বন্দনায় মেতে ছবিটি তুলেছেন টেলিভিশনের স্ক্রিনকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে, যেখানে লিওনেল মেসিকে মাঠে দেখা যাচ্ছিল।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার পোস্টে মেসিকে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে ব্রাজিল সমর্থক অভিনেতা শরিফুল রাজ মাঠের ভেতরে থাকা মেসির একটি ছবি শেয়ার করে লিখেছেন, ১৮ গোল নিয়ে লিওনেল মেসি এখন বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, যা পুরোপুরি জাদুকরী একটি বিষয়।

অন্যদিকে, জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন মেসির পারফরম্যান্স নিয়ে লিখেছেন, একসময় ৫ গোল দিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার লড়াই হতো, আর মেসি প্রথম দুই ম্যাচেই ৫ গোল করে বসে আছেন, তাও আবার একটি পেনাল্টি মিস করে। তিনি এই বিষয়টিকে ফুটবলের ‘জমিদারী ব্যাপার স্যাপার’ বলে আখ্যা দিয়েছেন।

খেলার মাঠে মেসির সর্বজনীন জনপ্রিয়তার বিষয়টিও উঠে এসেছে তারকাদের পোস্টে। নির্মাতা কাজল আরেফিন অমি তার পোস্টে লিখেছেন, দল যার যার হলেও মেসি সবার।

সংগীতশিল্পী ইমরান মাহমুদুল আর্জেন্টিনাকে পুনরায় অভিনন্দন জানিয়ে মেসিকে অসাধারণ বা ‘আউটস্ট্যান্ডিং’ বলেছেন।

আরেক সংগীতশিল্পী তাসরিফ খান সতীর্থের সঙ্গে মেসির হাসিমুখের একটি ছবি পোস্ট করে লিখেছেন, কথায় না কাজে! ৩ বার পড়ো মেসি, মেসি, মেসি!

এছাড়াও চিত্রনায়িকা পূর্ণিমা গায়ে আর্জেন্টিনার জার্সি জড়ানো ও কেক কাটার ছবি শেয়ার করে জানিয়েছেন, মেসির প্রতি ভালোবাসাই তাকে এখানে এনেছে এবং আর্জেন্টিনা তাকে আটকে রেখেছে।

অভিনেত্রী জাকিয়া বারী মম সরাসরি লিওনেল মেসির সঙ্গে তোলা নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, গুড উইন নাই। অভিনেত্রী কেয়া পায়েলও আর্জেন্টিনার জার্সি পরা নিজের একটি ছবি দিয়ে ভক্তদের কাছে জানতে চেয়েছেন, আর্জেন্টিনার ফ্যানদের কেমন লাগছে।

এছাড়া চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি গায়ে আর্জেন্টিনার জার্সি জড়িয়ে খেলা দেখার প্রস্তুতির ছবি দিয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন।

AM/SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত