যুক্তরাষ্ট্রের ৩১ শহরে মুক্তি পেলো বাংলাদেশের ‘রইদ’

আপডেট : ২৭ জুন ২০২৬, ১২:৫৭ পিএম

দেশের প্রেক্ষাগৃহে দর্শক ও সমালোচকদের প্রশংসা পাওয়ার পর এবার যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ঈদে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র ‘রইদ’। শুক্রবার (২৬ জুন) থেকে উত্তর আমেরিকার দর্শকদের জন্য যুক্তরাষ্ট্রের ২০টি অঙ্গরাজ্যের ৩১টি শহরে একযোগে সিনেমাটির প্রদর্শনী শুরু হয়েছে।

আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মস জানিয়েছে, এ প্রদর্শনীর মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিদেশি দর্শকরাও সিনেমাটি উপভোগ করার সুযোগ পাবেন।

পরিচালক মেজবাউর রহমান সুমনের নির্মাণে কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘রইদ’। মুক্তির কয়েক সপ্তাহ পরও দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে ছবিটির সফল প্রদর্শনী অব্যাহত রয়েছে।

সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন ভূমিকায় রয়েছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেক শিল্পী।

এর আগে গত ৫ জুন অস্ট্রেলিয়ায় ‘রইদ’-এর প্রদর্শনী শুরু হয়েছিল। যুক্তরাষ্ট্রে মুক্তির মধ্য দিয়ে সিনেমাটির আন্তর্জাতিক প্রদর্শনীর পরিধি আরও বিস্তৃত হলো।

AM/SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত