বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে নাটকীয় এক জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনায় ভরা ম্যাচে মেসির নেতৃত্বে আলবিসেলেস্তেদের দুর্দান্ত প্রত্যাবর্তন উচ্ছ্বাসে ভাসিয়েছে কোটি সমর্থককে। সেই আনন্দে শামিল হয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন অনেকে। তবে সবার নজর কেড়েছেন চিত্রনায়িকা পরীমণি, যিনি নিজের স্বভাবসুলভ রসিকতায় উদযাপন করেছেন প্রিয় দলের জয়।
ম্যাচের সময় হাসপাতালেই ছিলেন পরীমণি। তবে আর্জেন্টিনার জয় আর মেসির গোলের উচ্ছ্বাস যেন তাঁর পোস্টেও ধরা পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার জয়ের উচ্ছ্বাসে লেখেন, "হসপিটালে পা ভাঙ্গা রোগীদের ফুটবল খেলা দেখা নিষেধ (স্বস্তির ইমোজি)। আমি কিছু জানিনা ….(মজার ইমোজি)"

এর কিছুক্ষণ পর আরও একটি মজার পোস্ট করেন এই অভিনেত্রী। সেখানে লেখেন, "মেসি গোল দেয়ার পর হসপিটালে আর রাখে নাই আমাকে। (স্বস্তির ইমোজি)। লালালা…(নাচের ইমোজি)। লিও মেসি (ভালোবাসার ইমোজি )"

পরীমণির এই পোস্টগুলো মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে। মন্তব্যের ঘর ভরে যায় হাস্যরস আর আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাসে। অনেকেই তাঁর রসিকতাপূর্ণ উদযাপনের প্রশংসা করেছেন।
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাসে ভাসছেন শোবিজ তারকারা
কাশ্মীরের পেলেট-আহতদের ক্ষোভ, বলিউডের ‘চৌহান’ নিয়ে বিতর্ক