প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহের স্পষ্টভাষার জন্য বলিউডে একটি আলাদা খ্যাতি রয়েছে। বলিউডে বিভিন্ন সময়েই তার বলা কথা নিয়ে চর্চা হয়। তবে তিনি নিজের মতামত থেকে কখনও পিছপা হননি। সম্প্রতি বলিউডের ছবি নিয়ে তিনি বলেন, বলিউডের সিনেমা নিয়ে তিনি হতাশ। বলিউডের থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ভালো কাজ হচ্ছে বলে মনে করেন তিনি।
নাসিরুদ্দিন বলেন, বলিউডে গত ১০০ বছর ধরে একই রকম সিনেমা তৈরি হচ্ছে। এতগুলো পেরিয়েও তেমন কোনো পরিবর্তন নেই। ছবির গল্প এবং বানানোর পদ্ধতিও প্রায় একই রকম। এই কারণে হিন্দি ছবি দেখা বন্ধ করে দিয়েছি।
প্রতিবছরই অনেক হিন্দি ছবিই মুক্তি পায়। এরমধ্যে কোনোটি আবার ভালো ব্যবসাও করে। এ বিষয়ে তিনি বলেন, কিছু ছবি হিট করে কারণ সেগুলোর সঙ্গে দর্শক নিজেকে মেলাতে পারে। কিন্তু বাণিজ্য সফল মানেই যে ছবিটি গুণমানের দিক থেকে ভালো হবে তা কিন্তু নয়। সূত্র: পিঙ্কভিলা, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস