কপিল শর্মা শো’তে কাজ দেওয়ার প্রলোভনে ধর্ষণ, গ্রেপ্তার ১

আপডেট : ২৭ মে ২০২৪, ০৩:৪৫ পিএম

ভারতের জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’তে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির পর ধর্ষণের শিকার হয়েছেন উঠতি এক বলিউড অভিনেত্রী। ২৬ বছর বয়সী সেই নারী মুম্বাই পুলিশের কাছে মামলাও দায়ের করেছেন। 

ইতিমধ্যে অভিযুক্ত আনন্দ সিং নামের কাস্টিং এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মুম্বাই পুলিশের তথ্য মতে, ঘটনার শিকার ওই নারী বেশ কিছুদিন আগে অনলাইনের মাধ্যমে পরিচিত হন আনন্দ সিংয়ের সঙ্গে। অভিযুক্ত ব্যক্তি তাকে তখন জানান, তার সঙ্গে বলিউডের বড় বড় ব্যক্তির পরিচয়। তিনি কপিল শর্মা শোতে যুক্ত করে দেওয়ার বিষয়েও আশ্বাস দেন। 

অভিযুক্ত আরও জানান, যদি তার অডিশন ভালো হয় তাহলে তিনি শর্মা শোয়ের কাস্টিং ডিরেক্টরের কাছে নিয়ে যাবেন।

এরপর এই নারী প্রাথমিক অডিশনের জন্য গিয়েছিলেন আনন্দর বাসাতে। সেখানেই ধর্ষণের ঘটনা ঘটে। 

এরপরই ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৫০৬ (ফৌজদারি ভয় দেখানো) ধারায় একটি মামলা দায়ের করেন ওই নারী। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিয়ে কপিল শর্মা বা এই শোয়ের কেউ এখনও কোনো মন্তব্য করেনি।

সিংকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে বলে জানান তুলিঞ্জ থানার পুলিশ সাবইন্সপেক্টর রোহিনী ডাক।

সূত্র: হিন্দুস্তান টাইমস

HK
আরও পড়ুন