ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই ছোট ও বড় পর্দার শিল্পীরা ভোটকেন্দ্রে উপস্থিত হতে দেখা গেছে। ভোট দেওয়ার পর তারা সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে তাদের আনন্দের মুহূর্তগুলো শেয়ার করেছেন।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির সকালে নিজের ভোট প্রদান করেন। ভোটকেন্দ্র থেকে বের হয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভোট ডান, একজন সচেতন নাগরিক হিসেবে আমি আমার ভোটটি দিয়েছি।’
নির্বাচনি উৎসবের আমেজ ছুঁয়ে গেছে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকেও। ভোটকে কেবল আনুষ্ঠানিকতা হিসেবে দেখছেন না তিনি। প্রভা বলেন, ‘আমি শুধু ভোট দেইনি, আমি আমার কণ্ঠ প্রকাশ করেছি। একজন সচেতন নাগরিক হিসেবে দেশের ভবিষ্যৎ গড়ার অংশ হয়েছি।’
বড় পর্দার চিত্রনায়িকা শবনম বুবলীও এই গণতান্ত্রিক উৎসবে অংশগ্রহণ করেছেন। ২০২৬ সালের এই নির্বাচনকে কেন্দ্র করে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাকে মুগ্ধ করেছে। বুবলী বলেন, ‘বাংলাদেশের নির্বাচন ২০২৬।’

শোবিজ তারকারা সাধারণ নাগরিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন। তাদের ভাষ্যমতে, প্রতিটি ভোটই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার এক গুরুত্বপূর্ণ হাতিয়ার।
২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারের নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক রাজনৈতিক দল অংশ নিচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী সংখ্যা ২,০২৯ জন; এর মধ্যে দলীয় প্রার্থী ১,৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবারের নির্বাচনের জন্য ১১৯টি নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
জীবনের প্রথম ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ন্যান্সী
ভোট দেবেন না ইরফান সাজ্জাদ, জানালেন কারণ
