ভালোবাসা দিবসে বিয়ে করলেন দীপু হাজরা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৫ পিএম

জনপ্রিয় নাট্য পরিচালক দীপু হাজরা হঠাৎ করে আজ অর্থাৎ ভালোবাসা দিবসের দিন বিয়ের পিড়িতে বসেন। পারিবারিক আয়োজনে ছোট পরিসরে ঢাকার একটি রেস্টুরেন্টে এ বিয়ে সম্পন্ন হয়। কনে সাথী আক্তার ঢাকা সিটি কলেজের ইংরেজি সম্মান বিভাগের শেষ বর্ষেও ছাত্রী। বিয়েটা দু-পরিবারের সমঝোতায় হলেও তাদের দুজনার সমঝোতা তৈরি হয়েছিল বছর তিনেক আগে ফেসবুকে। সেখানেই আলাপচারিতা, একজন আরেকজনকে ভালোবাসা। অতঃপর দুজনে মিলে সিদ্ধান্ত নেন যদি বিয়ে করি সেটা যেন ভালোবাসা দিবসের দিনই হয়। সে মোতাবেকই আজ দুপুরে এ বিয়ে সম্পন্ন হয়।

নববধূ সম্পর্কে জানতে চাইলে দীপু হাজরা বলেন, ‘আমাদের বোঝাপড়া ভালো। ও বেশ কেয়ারিং। আর শেষ কথা স্বামী-স্ত্রীর মধ্যে যদি ছাড় দেওয়ার মনোভাব না থাকে তাহলে সে সম্পর্ক বেশি দূর এগোয় না। আশা করি আমাদের নতুন ও বাকি দিনগুলো ভালোই কাটবে। তবে একটু মন খারাপ কারন বর্তমান সময় বিবেচনা ও এই দিনটিকে লক্ষ করে বিয়েটা করায় বড় ধরনের অনুষ্ঠান করা সম্ভব হলো না।’

তবে সময় সুযোগে একটি অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে দীপু হাজরার।

SN
আরও পড়ুন