শুক্রবার ঢাকায় মঞ্চ মাতাবেন আতিফ আসলাম

আপডেট : ২২ জুলাই ২০২৬, ১১:৪৬ এএম

নানা গুঞ্জন ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আগামী ২৪ জুলাই ঢাকায় কনসার্ট করতে আসছেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। রাজধানীর পূর্বাচল ক্রিকেটার্স একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই মেগা কনসার্ট। এর আগে বুধবার (২২ জুলাই) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়ানো গুজব নিরসনে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকর্পোরেশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, কনসার্ট বাতিল বা পেছানোর কোনো সুযোগ নেই। সব ধরনের প্রশাসনিক অনুমতি ও ভেন্যুর সার্বিক কাজ ইতোমধ্যেই সুসম্পন্ন।

এক সংবাদ সম্মেলনে আয়োজকদের প্রতিনিধি বলেন, আতিফ আসলাম একটা বিশাল নাম। আমরা অনেকে আতিফ আসলামের গান শুনে আনন্দ উপভোগ করি। সো আতিফ আসলাম আসতেছে ইনশাল্লাহ। আমরা ২৪শে জুলাই আতিফ আসলামের কনসার্ট উপভোগ করব সবাই একসাথে। আর মেইন স্টেজের সঙ্গে ইন্টারেস্টিং ওয়েতে যুক্ত হয়েছি ওয়ান অফ মাই থ্রো অফ মাই ফ্রেন্ডস। সো এটা একটা ডিফারেন্ট স্টোরি, আরেকদিন বলব। এবং আমরা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কাজ করছি।

গত বছরের অভিজ্ঞতা এবং প্রশাসনিক হ্যাসেলের বিষয় উল্লেখ করে তারা জানান, লাস্ট ইয়ার থেকে আপনারা সবাই জানেন আমাদের ইভেন্ট ক্যান্সেল হইছে। একচুয়ালি ওয়ান অফ বিগেস্ট ইভেন্ট। মানে ওই টাইমে হওয়া সবথেকে বড় ইভেন্ট। তো ওই টাইমে ইভেন্টটা ক্যানসেল হয়ে গেছে। আমরা কতটা হ্যাসেল পোহাইছি বা কতটা কত কিছু ফেস করছি অনলি উই নো। ইভেন্টটা আবার ফাইনালি এনাউন্স করলাম। দেন সবকিছু প্ল্যান করলাম। কালকে (বুধবার) ইনশাল্লাহ আতিফ আসবে। এবার আর কোন সমস্যা হবে না।

সাংবাদিকদের কাভারেজ ও আতিফ আসলামকে নিয়ে বিশেষ প্রেস ব্রিফিং প্রসঙ্গে তারা যোগ করেন, আমাদের সবকিছু যদি ঠিক থাকে, বুধবার আতিফ আসলামসহ আমরা একটা প্রেস কনফারেন্স করব। কারণ আমাদের এখানে প্রচুর ক্রেডিবিলিটি কোশ্চেন।

AM/YA
আরও পড়ুন