খালেদা জিয়ার সুস্থতা কামনায় ডিপজলের স্ট্যাটাস

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। দলমত নির্বিশেষে অনেকেই এই ‘আপসহীন নেত্রীর’ জন্য দোয়া করছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল।

শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি বেগম জিয়ার আশু রোগমুক্তি কামনা করেন।

ডিপজল লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, আমাদের প্রিয় দেশনেত্রীর দ্রুত সুস্থতার জন্য সবাই আন্তরিকভাবে মহান আল্লাহর কাছে দোয়া করুন। আপনাদের প্রতিটি দোয়া হোক তার জন্য আরোগ্যের সৌরভ, শান্তির ছায়া এবং নতুন শক্তির প্রেরণা।’

ডিপজলের এই আহ্বানে সাড়া দিয়েছেন নেটিজেনরাও। মন্তব্যের ঘরে অনেকেই একাত্মতা প্রকাশ করে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানিয়েছেন।

এদিকে সবশেষ খবর অনুযায়ী, বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও তার পরিবার। তবে বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে তার বর্তমান শারীরিক অবস্থার ওপর। এ ব্যাপারে মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের ‘গ্রিন সিগন্যাল’ পেলেই দলীয় চেয়ারপারসনকে লন্ডনে নিয়ে যাওয়া হবে।

DR
আরও পড়ুন