বৃষ্টি হতে পারে সারাদেশে, সাগরে লঘুচাপের সম্ভাবনা

আপডেট : ২৫ মে ২০২৫, ০২:৪০ পিএম

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সারাদেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

শনিবার (২৪ মে)  সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। 

আবহাওয়া অফিস বুলেটিনে বলা হয়, আগামী ২৭ মে পশ্চিম-মধ্য এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই লঘুচাপের প্রভাবের ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দুই এক  জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুরে ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

RA
আরও পড়ুন