হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

আপডেট : ২৯ মে ২০২৬, ০৮:২৩ পিএম

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে ১০ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে নতুন করে ৭৩২ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবার (২৯ মে) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে হাম পরিস্থিতিতে নতুন করে মৃত্যু ও সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।

এ সময়ে হাম ও এর উপসর্গে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন নিশ্চিতভাবে হাম আক্রান্ত এবং আটজন উপসর্গজনিত কারণে মারা গেছেন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে নতুন করে ৭৩২ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৮ জন নিশ্চিতভাবে হাম রোগী এবং ৬৭৪ জন সন্দেহজনক আক্রান্ত হিসেবে চিহ্নিত।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামজনিত মৃত্যু ৯০ জন এবং উপসর্গজনিত মৃত্যু ৪৮৫ জন।

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত