সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে নতুন করে এক জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ১ হাজার ১১৮ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (জুলাই ১) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামের উপসর্গে একজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৬৭ জন এবং সন্দেহজনক উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৫১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে ১ জুলাই পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ২৮ জনে এবং নিশ্চিত হাম রোগী ১২ হাজার ১৩২ জনে পৌঁছেছে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫ হাজার ৫০৯ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮১ হাজার ৮৮২ জন।
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৮০ জন
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু