দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৪:৩২ পিএম

দেশে ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬২০।

রোববার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, হামে এ পর্যন্ত নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯১। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫২৯ জন।

২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬৬ জনের এবং এ নিয়ে গত ১৫ থেকে মোট ৯ হাজার ৬৮৬ জনের হাম শনাক্ত হয়েছে।
 
একই সময়ে ১ হাজার ২২১ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ১২ জনে।

AHA
আরও পড়ুন