গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১৯০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, খুলনা বিভাগে ২২ জন, রাজশাহী বিভাগে ১২ জন, বরিশালে বিভাগে ৪৮ জন এবং সিলেট বিভাগে ২ জন রয়েছেন।
বর্তমানে হাসপাতালে ৬৫৫ জন চিকিৎসাধীন আছেন। চলতি বছরের ৮ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন সাত হাজার ৭৪৭ জন। চলতি বছরে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট সাত হাজার ৬৮ জন ডেঙ্গুরোগী। চলতি বছরে ডেঙ্গুতে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে।
গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।
ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু