সকালের যেসব অভ্যাস ভিটামিন ডি শোষণ ক্ষমতা বাড়ায়

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০২:৪২ পিএম

মজবুত হাড়ের গঠন এবং সচল মস্তিষ্কের জন্য ভিটামিন ডি অপরিহার্য একটি উপাদান। তবে সঠিক উপায়ের অভাবে অনেকেই প্রয়োজনীয় এই উপাদানটির ঘাটতিতে ভোগেন। সকালের কিছু সহজ অভ্যাস প্রতিদিনের রুটিনে যুক্ত করলে শরীর সহজেই ভিটামিন ডি শোষণ করে নিতে পারে।

‘ভেরিওয়েল হেলথ’-এর তথ্য অনুসরণে সকালে অনুসরণের ৪টি নিয়ম নিচে তুলে ধরা হলো:

সঠিক নিয়মে সূর্যের আলো গ্রহণ: ইউভি (UV) ইনডেক্স কম থাকা অবস্থায় অর্থাৎ ভোরের দিকে কিছুক্ষণ বাইরে হাঁটার অভ্যাস করুন। তবে দীর্ঘসময় রোদে থাকার প্রয়োজন হলে ত্বক সুরক্ষায় সানস্ক্রিন বা টুপি ব্যবহার করা উচিত।

প্রাতরাশে স্বাস্থ্যকর ফ্যাটের ব্যবহার: ভিটামিন ডি চর্বিতে দ্রবণীয় একটি উপাদান। সকালে খাবারের সঙ্গে ডিম, বাদাম, বীজ, অ্যাভোকাডো বা অলিভ অয়েলের মতো স্বাস্থ্যকর ফ্যাট খেলে শরীর প্রায় ৫০% পর্যন্ত বেশি ভিটামিন ডি শোষণ করতে পারে।

চিকিৎসকের পরামর্শে সঠিক সাপ্লিমেন্ট: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সকালে ভিটামিন D3 নেওয়ার পাশাপাশি ভিটামিন K2 যুক্ত করলে তা ক্যালসিয়াম সরাসরি হাড়ে পৌঁছাতে সাহায্য করে।

শরীরচর্চা ও ওজন নিয়ন্ত্রণ: শরীরের অতিরিক্ত চর্বি ভিটামিন ডি-কে রক্তে মিশতে বাধা দেয়। সকালে নিয়মিত ব্যায়ামের মাধ্যমে শরীরের ওজনের অন্তত ১৫% কমাতে পারলে ভিটামিন ডি শোষণের ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পায়।

যেকোনো নতুন সাপ্লিমেন্ট বা খাদ্যাভ্যাস শুরু করার আগে আপনার শারীরিক অবস্থা অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া নিরাপদ।

SN
আরও পড়ুন