দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১০০ ছাড়াল। চলতি বছরে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ছিল আগস্ট মাসে।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ১০২ জনে। নতুন মৃত পাঁচজনের মধ্যে তিনজন ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা ছিল। অন্য দুজন ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ১ হাজার ৩২৪ জন।
এনিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৩৭ হাজার ১৭০ জন ডেঙ্গু আক্রন্ত হয়েছে। আক্রান্ত রোগীদের মধ্যে ৩৪ হাজার ৩৮৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু চলতি আগস্ট মাসেই মারা গেছে ৪৩ জন। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর মধ্যে জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জন মারা গেছে।
হাম উপসর্গে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩১
একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড