ডেঙ্গুতে ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজন শিশুর মৃত্যু হয়েছে। এর মাধ্যমে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১১ জনে। 

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে। নতুন মৃত চারজনের মধ্যে দুজন ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা। অন্য দুজন চট্টগ্রাম ও খুলনা বিভাগের। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ১ হাজার ২৫২ জন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৩৯ হাজার ৫৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আক্রান্ত রোগীদের মধ্যে ৩৬ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছে ৪৩ জন। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর মধ্যে জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জন মারা গেছে। এ ছাড়া সেপ্টেম্বরের প্রথম দুই দিনে ১০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জেএম
আরও পড়ুন