হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট প্রাণহানি ১১৮৯

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৯ জনে।

শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে দুজন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা যাওয়া ১ হাজার ১৮৯ জনের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৪ জনের। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৮৫ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে মোট ২৩ হাজার ৫৭ জনের হাম শনাক্ত হলো।

এ ছাড়া, নতুন করে ৯৫০ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯০ জনে।

এএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত