ক্যান্সার প্রতিরোধে সরকার সব করবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০২:০৬ পিএম

ক্যান্সার প্রতিরোধে যা করণীয়, সরকার সব করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, স্বাস্থ্য খাতের বাজেটের বড় অংশ ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হবে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ন্যাশনাল ক্যান্সার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যান্সার চিকিৎসার মেশিন স্থাপন ও অপসারণে দীর্ঘসূত্রতা থাকবে না। মেশিন ক্রয় শুল্কমুক্ত করার ব্যবস্থা করা হবে।

স্বাস্থ্য খাতে অতীতের অব্যবস্থাপনার সমালোচনা করে তিনি বলেন, ১৭ বছরের শাসনামল স্বাস্থ্য খাতকে অনেক পিছিয়ে দিয়েছে। এখন এ খাতে কারও গাফিলতি সহ্য করা হবে না। দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরি থাকবে না বলেও সতর্ক করেন তিনি।

জেএম
আরও পড়ুন