এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফার্মা ডিস্ট্রিবিউশন বিভাগ অ্যাকাউন্টস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ০৮ মার্চ পর্যন্ত। নির্বাচিতরা মাসিক বেতন ছাড়াও পারফরম্যান্স বোনাস, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, মোবাইল বিল, বছরে ৩টি উৎসব বোনাস, দুপুরের খাবার সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
গত ২৬ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ।
এক নজরে জেনে নিন এসএমসির দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত -
প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড
পদের নাম: অ্যাকাউন্টস অফিসার
বিভাগ: ফার্মা ডিস্ট্রিবিউশন
পদসংখ্যা: ০৪টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: এমএস এক্সেল, ইআরপি/অ্যাকাউন্টিং সফটওয়্যারে (যেমন, ট্রয়, ট্যালি, এসএপি, ইত্যাদি) ভালো দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: পারফরম্যান্স বোনাস, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, মোবাইল বিল, বছরে ৩টি উৎসব বোনাস, দুপুরের খাবার সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আকিজ বশির গ্রুপে চাকরি, নেবে টেরিটরি অফিসার
