আদ-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা

আপডেট : ৩০ মে ২০২৬, ০৯:১৫ পিএম

রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন এবং একটি টেলিভিশন ক্যামেরা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এর আগে সম্প্রতি হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে সেখানে পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের সময় তিনি হাসপাতালের একটি ভবনে অবৈধ বিস্কুট কারখানা এবং অস্বাস্থ্যকর পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন।

পরবর্তীতে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারী ও স্টাফ নার্সদের বাগবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাসপাতালের কয়েকজন কর্মী সাংবাদিকদের ওপর চড়াও হন। পরে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।

এ ঘটনায় একাধিক সাংবাদিক আহত হন। আহতদের মধ্যে রয়েছেন টাইমস অব বাংলাদেশের স্টাফ রিপোর্টার কাজী জাহিদ এবং দীপ্ত টিভির ক্যামেরাপারসন। বৈশাখী টিভির ক্যামেরাও ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

AS
আরও পড়ুন