উদ্দীপ্ত বাংলাদেশের আয়োজনে ‘বাবা দিবসে’র আলোচনা

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৫:১৫ পিএম

আন্তর্জাতিক বাবা দিবস উপলক্ষে উদ্দীপ্ত বাংলাদেশের আয়োজনে শুক্রবার রাতে রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মুক্তিযোদ্ধা ড. আবু তারিক। তিনি বলেন, সকল বাবাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল। 

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মারগুব মোরশেদ সাবেক তথ্য সচিব ও চেয়ারম্যান বিটিআরসি। তিনি বলেন, সকল সন্তানের উচিত বাবাদের প্রতি খোঁজখবর নেওয়া। 

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ডের সভাপতি বাদল চৌধুরী বলেন, কোন বাবা-মাকে যাতে বৃদ্ধাশ্রমে থাকতে না হয় সেদিকে সকল সন্তানদের খেয়াল রাখা উচিত। বাবা-মায়ের পায়ের নিচে সন্তানদের বেহেশত তাই বাবা মায়ের যত্ন নিতে হবে। যাদের বাবা মা মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়া করতে হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড. জাহিদ আহমেদ চৌধুরী সদস্য টিআইবি, কবি নাহিদ রুকসানা, ফেরদৌস খান আলমগীর চেয়ারম্যান বাগদাদ গ্রুপ।

আলোচক ছিলেন ড. মোহাম্মদ আবুল হোসন অধ্যক্ষ এবিপিএন  স্কুল এন্ড কলেজ উত্তরা ঢাকা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. গোলাম রাব্বানী খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান মিন্টু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ভাষা সৈনিক রফিকুজ্জামান। আলোচনা শেষে কবিতা আবৃত্তি করা হয়।

এরপর স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৮ জনকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্মাননা ২০২৬ ও পাঁচজনকে আশা ভোঁসলে অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করা হয়। মার্শাল আর্টে বিশেষ অবদানের জন্য কবি কাজী নজরুল ইসলাম ২০২৬ সম্মাননা  পেয়েছেন মোহাম্মদ হোসেন মাসুম আহবায়ক জাসাস বিমানবন্দর থানা কমিটি। গীতিকার হিসেবে বিশেষ অবদানের জন্য আশা ভোঁসলে সম্মাননা পেয়েছেন রশীদ নিউটন।

AHA
আরও পড়ুন