মাসুদা ভাট্টিকে তথ্য কমিশনারের পদ থেকে অপসারণ করা হয়েছে। গুরুতর অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তার পদ থেকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি।
সোমবার (২০ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সম্মুখে তথ্য কমিশন বাংলাদেশের তথ্য কমিশনার মাসুদা ভাটির ‘গুরুতর অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পুনর্বহালকৃত অনুচ্ছেদ ১৬ দফা (৬) তৎসহ তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৬(১) ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতি ১৬ জানুয়ারি মাসুদা ভাট্টিকে তাঁর পদ থেকে অপসারণ করেছেন।’
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শেষ মেয়াদে ২০২৩ সালের আগস্ট মাসে অবসরপ্রাপ্ত বিচারক শহীদুল আলমের সঙ্গে সাংবাদিক মাসুদা ভাট্টিকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি।
মাসুদা ভাট্টি দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্বে ছিলেন। কিছুদিন আগে তাঁর বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এর ১০ দিনের মাথায় তাঁকে সরিয়ে দেওয়া হল।
মাসুদা ভাট্টি এবং শহীদুল আলম নতুন তথ্য কমিশনার