এলপিজির নতুন দাম জানা যাবে সোমবার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম

ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে, তা জানা যাবে আগামী সোমবার (২ ফেব্রুয়ারি)। এদিন বিকেলে এক মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্য তালিকা ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (১ ফেব্রুয়ারি) বিইআরসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি (২০২৬) মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে। সোমবার বিকেল ৩টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নতুন নির্দেশনা প্রকাশ করা হবে।

এর আগে গত ৪ জানুয়ারি সবশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়। একই সাথে অটোগ্যাসের দামও লিটারপ্রতি ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

আন্তর্জাতিক বাজারের সাথে সংগতি রেখে প্রতি মাসেই এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। আগামীকাল সোমবারের ঘোষণার পর থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

FJ
আরও পড়ুন