প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে নিয়োগ পেয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ডা. মনোয়ারুল কাদির বিটু।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডা. মনোয়ারুল কাদির বিটু বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি এখন থেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে প্রেষণে দায়িত্ব পালন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা ওই আদেশে আরও উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। ডা. বিটু তার নতুন পদে যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর বলে গণ্য হবে।
ডা. বিটু দীর্ঘদিন ধরে ড্যাবের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং চিকিৎসকদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন
