দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে সব ধরনের ভিসা সেবা প্রদান শুরু হয়, যা দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নয়নে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে হাই কমিশন সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ে বিক্ষোভ ও অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তা ও অন্যান্য কারণে দুই দেশই পারস্পরিক ভিসা কার্যক্রম স্থগিত করেছিল। তবে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক দ্রুত স্বাভাবিক হতে শুরু করেছে। নতুন সরকারের শপথ গ্রহণের মাত্র তিন দিনের মাথায় বাংলাদেশ এই সিদ্ধান্ত গ্রহণ করল।
এর আগে বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকেও জানানো হয়েছে যে, তারা খুব শিগগিরই বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম স্বাভাবিক করবে।
সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস সাংবাদিকদের জানান, ভারতীয় ভিসা প্রদানের প্রক্রিয়া দ্রুতই নিয়মিত পর্যায়ে ফিরে আসবে।
নিরাপত্তা শঙ্কায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ
বাংলাদেশিদের জন্য আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা
