পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মার্কিন রাষ্ট্রদূতের পাশাপাশি বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারও আজ পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করবেন। নবগঠিত সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার নানা বিষয়ে এই বৈঠকগুলোতে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত প্রভাবশালী চার দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা সাক্ষাৎ করেন।
শুরুতে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর পর্যায়ক্রমে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
ঢাকায় আসছেন পাকিস্তানের বাণিজ্য-পররাষ্ট্রমন্ত্রী
