আজ জামায়াতের ইফতারে যোগ দেবেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে আজ অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেল থেকে প্রধানমন্ত্রীর এই কর্মসূচির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী আজ সকাল ১০টায় তেজগাঁও কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। এরপর বিকেলের কর্মসূচিতে তিনি জামায়াতের আমন্ত্রণে ইফতার মাহফিলে যোগ দেবেন।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। ওই সময় তারা প্রধানমন্ত্রীর হাতে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তুলে দেন। সেই সাক্ষাতেই প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছিলেন।

DR/SN
আরও পড়ুন