হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০২:৫১ পিএম

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে তিনি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১ মার্চ) মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. সেলিম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নিউমোনিয়ার জটিলতা দেখা দিলে গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে বর্তমানে মন্ত্রীর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে।

এদিকে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান মন্ত্রীর অসুস্থতার খবর নিশ্চিত করে জানান, মন্ত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে নির্দিষ্টভাবে তার শারীরিক অবস্থার বিস্তারিত জটিলতা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, আমীর খসরু মাহমুদ চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন। পরবর্তীতে তিনি বর্তমান সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। তার দ্রুত আরোগ্য কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

NB/
আরও পড়ুন