জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন কিছু নেই, আসছে আরও ২টি জাহাজ

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৪:৫৫ পিএম

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং এ নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, ‘আগামী ৯ মার্চ জ্বালানি তেলবাহী আরও দুটি ভেসেল (জাহাজ) দেশে পৌঁছাবে। সাধারণ মানুষের মধ্যে বর্তমানে যে আতঙ্ক বা ‘প্যানিক’ বিরাজ করছে, তার কোনো যৌক্তিক ভিত্তি নেই।’

বাজারে কৃত্রিম সংকট রোধ এবং অহেতুক আতঙ্ক ছড়ানো বন্ধ করতে আগামীকাল রোববার (৮ মার্চ) থেকে দেশজুড়ে ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট মাঠে নামবে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও নিশ্চিত করেন যে, সরকার শুধুমাত্র বর্তমান মজুতের ওপর নির্ভর করছে না, বরং দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প বিভিন্ন উৎস থেকেও জ্বালানি তেল সংগ্রহের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি জনগণকে গুজবে কান না দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানান।

NB/AHA
আরও পড়ুন