এলপি গ্যাসের দাম বাড়লো

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৫:১১ পিএম

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এক ধাক্কায় অনেকটা বাড়ানো হয়েছে। এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করেছে সরকার।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এই নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এপ্রিল মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করা হয়েছে। অর্থাৎ প্রতি সিলিন্ডারে গ্রাহককে অতিরিক্ত ৩৮৭ টাকা গুনতে হবে। এর আগে গত মার্চ মাসে এলপিজির দাম অপরিবর্তিত ছিল এবং ফেব্রুয়ারি মাসে সামান্য কমানো হয়েছিল।

সিলিন্ডার গ্যাসের পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে ৭৯ টাকা ৭৭ পয়সা (মূসকসহ) নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২ মার্চ অটোগ্যাসের দাম ছিল প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা।

FJ
আরও পড়ুন