হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি জাহাজ 'জয়যাত্রা'

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৫:০১ পিএম

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে রওনা দিলেও শেষ পর্যন্ত তা পার হতে পারেনি। শুক্রবার (১০ এপ্রিল) সকালে প্রণালির কাছাকাছি পৌঁছে ইরান সরকারের কাছে অনুমতি চাওয়া হলে তেহরান তা প্রত্যাখ্যান করে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, ইরানের নির্দেশনা অনুযায়ী অনুমতি চাওয়া হলেও ইতিবাচক সাড়া মেলেনি। ফলে জাহাজটিকে ঘুরিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে জাহাজটি হরমুজের কাছাকাছি অবস্থান করছে এবং কূটনৈতিক চ্যানেলে অনুমতি পাওয়ার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, জাহাজে থাকা ৩১ জন নাবিক নিরাপদে আছেন এবং তাদের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। নাবিকদের মনোবল ধরে রাখতে দৈনিক খাবারের বরাদ্দ জনপ্রতি ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে।

বিএসসির তথ্য অনুযায়ী, গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতার থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি।

AS/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত