পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কর্মমুখী মানুষের ট্রেনযাত্রার ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (২১ মে) থেকে এই টিকিট বিক্রি কার্যক্রম চালু হয়।
আজ শুক্রবার (২২ মে) সকাল ৮টা থেকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আগামী ১ জুনের ফিরতি যাত্রার টিকিট সংগ্রহ করতে পারছেন সাধারণ যাত্রীরা।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল শনিবার (২৩ মে) ২ জুনের টিকিট পাওয়া যাবে, ২৪ মে ৩ জুনের টিকিট এবং ২৫ মে পাওয়া যাবে ৪ জুন ফিরতি যাত্রার টিকিট।
গত ১৩ মে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ওইদিন ২৩ মে যাত্রার টিকিট কেনেন যাত্রীরা। এছাড়া ২৪ মে যাত্রার টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে শেষদিনের যাত্রার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ১৭ মে।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে অগ্রিম টিকিট বিক্রির এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শিশু রামিসা হত্যা: বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী