ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস

আপডেট : ৩১ মে ২০২৬, ১০:০৩ এএম

ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে সোমবার (১ জুন) খুলছে দেশের সব অফিস-আদালত। গত ২৫ মে থেকে শুরু হওয়া এই দীর্ঘ ছুটি শেষ হচ্ছে আজ রোববার (৩১ মে)। সোমবার থেকে সরকারি অফিস-আদালতের পাশাপাশি ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজারের সবকিছুই আবার স্বাভাবিক নিয়মে চলবে।

এবার ঈদ উপলক্ষে আগে থেকেই সরকার ৬ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছিল। পরবর্তীতে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি বাড়ানো হয়, যার ফলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পান। ঈদের আগে সীমিত পরিসরে কিছু ব্যাংকের শাখা খোলা থাকলেও সোমবার থেকে দেশের সব ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলবে। একই সাথে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিয়মিত লেনদেন শুরু হবে।

ইতোমধ্যে রাজধানীমুখী মানুষের ফিরতি যাত্রা শুরু হয়েছে। শনিবার ও রোববার দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরতে শুরু করায় রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ বাড়ছে। তবে প্রতি বছরের মতো এবারও ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কর্মব্যস্ততা তুলনামূলক কম থাকতে পারে বলে মনে করা হচ্ছে। অনেকেই প্রথম দিন সহকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ে সময় কাটাবেন।

SN
আরও পড়ুন