বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ প্রায় ৩০০ এমএমসিএফডি (মিলিয়ন ঘনফুট) হ্রাস পেয়েছে।
এর ফলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন এলাকাগুলোতে সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহে স্বল্পচাপ দেখা দিতে পারে।
মঙ্গলবার (৭ জুলাই) তিতাস গ্যাসের পক্ষ থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রাহকদের এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালীস্থ এলএনজি টার্মিনালগুলো থেকে আরএলএনজি সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের আওতাধীন এলাকার সব ধরনের গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারে আগ্রহী জাতিসংঘ
প্রধানমন্ত্রী নিয়মিত বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে দেন: স্বাস্থ্যমন্ত্রী