জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সরকারের পাঁচ মাসের কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলবেন সংশ্লিষ্টরা। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে বিএনপি সরকার। সেই ধারাবাহিকতায় সরকারের সফল পাঁচ মাস পূর্তি উপলক্ষে আজকের এই বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার