রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক সমস্যা নয়। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার অবস্থান বাংলাদেশের ওপর বড় চাপ তৈরি করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশনের আয়োজনে ‘রোহিঙ্গা সংকট: উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করায় দেশের ওপর চাপ ক্রমেই বাড়ছে। এ সংকটের প্রভাব শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক মহলের সহযোগিতা কামনা করেন। বিশেষ করে জাতিসংঘের কার্যকর ভূমিকার মাধ্যমে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক মহলের নজরে আরও জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
‘অর্ধেক পানি, অর্ধেক বাতাস’ বক্তব্য ফিরিয়ে আনলেন মোদি
জেএমবির ২ সদস্যের মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫