জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ এএম

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টার পর নিউইয়র্কে জাতিসংঘের সদরদফতরে ৮০তম অধিবেশনের সমাপ্তি এবং ৮১তম অধিবেশনের নতুন সভাপতির এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।

বৈশ্বিক এই বহুপক্ষীয় ফোরামের শীর্ষ প্রতিনিধি হিসেবে তিনি আগামী এক বছর সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।

শপথ গ্রহণের পর মঙ্গলবার দিবাগত রাত ১টায় ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায়ও সভাপতিত্ব করার কথা রয়েছে তার।

সূত্র: বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

এইচএন
আরও পড়ুন