প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ এএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে আজ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন বিষয়কে কেন্দ্র করে এই বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এমইউ
আরও পড়ুন