জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পিএম

জ্যেষ্ঠ সাংবাদিক ও ভয়েস অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি আমির খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।

রোববার (১১ অক্টোবর) দেওয়া এক শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘ সাংবাদিকতা জীবনে আমির খসরু বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে দেশের গণমাধ্যম অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

শোকবার্তায় মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত