পূজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে ডেসকোর নির্দেশনা

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ এএম

শারদীয় দুর্গাপূজার দীর্ঘ ছুটিতে গ্রাহকদের বিদ্যুৎ সেবা নিরবচ্ছিন্ন রাখতে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো)। কোনো ধরনের বিঘ্ন ছাড়াই বিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করতে প্রি-পেইড মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ রাখার অনুরোধ জানানো হয়েছে।

ডেসকোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূজার ছুটির দিনগুলোতে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে আগাম প্রস্তুতি নেওয়া জরুরি। ছুটির সময়ে রিচার্জ জনিত জটিলতা এড়াতে গ্রাহকদের আগেভাগেই ব্যালেন্স নিশ্চিত করার পরামর্শ দেওয়া হলো।

বিদ্যুৎ সংযোগসংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনে বা তাৎক্ষণিক সহায়তার জন্য ডেসকো তাদের হেল্পলাইন চালু রেখেছে। গ্রাহকেরা যেকোনো সমস্যায় ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত