৩ দিন বন্ধ থাকছে হজ পোর্টাল

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পিএম

প্রায় তিন দিন বন্ধ থাকছে হজ পোর্টাল (hajj.gov.bd)। রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। পোর্টাল বন্ধের বিষয়টি এক নোটিশে জানিয়েছে কর্তৃপক্ষ। 

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা থেকে পোর্টালটি বন্ধ রয়েছে। আগামী ২৫ অক্টোবর সকাল ৯টায় এটি চালু হওয়ার কথা রয়েছে।

নোটিশে আরও বলা হয়, রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান থাকায় পোর্টালটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ সময় সেবা গ্রহণে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। প্রয়োজনে ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এএইচএ
আরও পড়ুন