উপদেষ্টা ফাওজুল কবিরের সঙ্গে এফআইসিসিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:১২ পিএম

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে এফআইসিসিআইয়ের প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়স্থ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই)-এর প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা বিগত সরকারের দুর্নীতি, অন্যায়-অবিচার ও বৈষম্যে অতিষ্ঠ হয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আন্দোলনের মাধ্যমে নিজেদের জীবনের বিনিময়ে এ অন্তর্র্বতীকালীন সরকার গঠন করেছে। আমরা তাদের এ স্বপ্ন পূরণে সবসময় কাজ করে যাবো। এজন্য বিদ্যুৎ, জ্বালানি, সড়ক, সেতু এবং রেল খাত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা/কোম্পানী পুর্নগঠন ও সংস্কার করা হচ্ছে। দেশের মানুষ বৈষম্যহীন নতুন বাংলাদেশ দেখতে চায় এবং আমি আশা করি নতুন এই বাংলাদেশ তৈরিতে জনগণের স্বার্থ সুরক্ষার্থে বর্তমান সরকারকে এফআইসিসিআই সর্বাত্মক সহযোগিতা করবে।  

এফআইসিসিআই-এর সভাপতি জাভেদ আখতার তাঁর বক্তব্যে দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সভাপতি বলেন, সততার সাথে ব্যবসা করে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ তৈরিতে অবদান রাখতে চাই এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করতে চাই। সবশেষে, ঋওঈঈও’র প্রতিনিধিরা নতুন এ অন্তর্বতী সরকারকে সহযোগিতা করার জন্য সর্বদা প্রস্তুত আছেন বলে উপদেষ্টাকে আশ্বস্ত করেন। 

বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান, বিপিএএ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম, এফআইসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি এরিক এম ওয়াকার, এফআইসিসিআই-এর সহ-সভাপতি ইয়াসির আজমান, এফআইসিসিআই-এর কার্যনিবাহী পরিচালক টি.আই.এম. নুরুল কবিরসহ এফআইসিসিআই-এর অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

MB/FI
আরও পড়ুন