দেশের পথে প্রধান উপদেষ্টা

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৫ পিএম

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৪ এপ্রিল) ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগদানের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে ব্যাংকক ত্যাগ করেন তিনি।

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত থাই মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই ব্যাংকক বিমানবন্দরে তাকে বিদায় জানান।

প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার ব্যাংককে পৌঁছান এবং প্রতিবেশী দেশের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ একাধিক অনুষ্ঠানে যোগ দেন।

NC
আরও পড়ুন
সর্বশেষপঠিত