ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৮ পিএম

সরকার গঠন করতে পারলে ক্রীড়াঙ্গনেে মান-উন্নয়নের জন্য রাজধানী ঢাকায় ৪০টি খেলার মাঠ করার ঘোষণা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে ক্যান্টনমেন্ট থানা বিএনপি আয়োজিত পথসভায় খেলার মাঠের দাবি জানালে এমন ঘোষণা দেন তিনি। ট্রাকের উপর নির্মিত অস্থায়ী মঞ্চে বেলা ৩টা ৪০ মিনিটে তারেক রহমান উপস্থিত হলে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ইসিবি চত্বর।

নিজ নির্বাচনি এলাকায় এই পথসভায় তারেক রহমান বলেন, ‘শুধু এই আসনে নয়, আমরা সরকার গঠন করতে পারলে রাজধানীতে ৪০টি খেলার মাঠ করা করা হবে। যাতে মা-বোনরা হাঁটা চলা করতে পারে, সন্তানরা খেলাধুলা করতে পারে।’

তিনি বলেন, ‘আমি এই এলাকার সন্তান, আমি ও আমার ভাইয়ের সন্তানরাও এই এলাকায় বেড়ে উঠেছে। আমি নির্বাচিত হতে পারলে নিরাপদ দেশ গঠন করবো। এমন শহর গড়বো যেই শহরে নিরাপদে ব্যাবসা বাণিজ্য করতে পারে, নিশ্চিতে শ্বাস নিতে পারবে।’

তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘সমগ্র দেশে ধানের শীষের পক্ষে কাজ করার অনুরোধ করছি। আপনাদের যার যেখানে আত্মীয় রয়েছে তাদেরকে ধানের শীষের ভোট দিতে উদ্বুদ্ধ করবেন। আমি এই এলাকার সন্তান, আমাকে ভোট দিয়ে এই এলাকার কাজ করার সুযোগ দিবেন।’

ঢাকার অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান, বনানী, বারিধারা, ক্যান্টমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। 

ঢাকা-১৭ আসনে মোট ভোটার তিন লাখ ২৫ হাজার ১৮ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডে ৯১ হাজার ১৭৫ ও ক্যান্টনমেন্ট এলাকায় ভোটার রয়েছেন ৬০ হাজার ৮২৫ জন, ১৮ নম্বর ওয়ার্ডে ৩৯ হাজার ৫৬২ জন, ১৯ নম্বর ওয়ার্ডে ৬৯ হাজার ৩২ এবং ২০ নম্বর ওয়ার্ডে ৬৪ হাজার ৪২৪ ভোটার। এসব ভোটারের বড়ো একটি অংশই প্রান্তিক জনগোষ্ঠী বা বস্তিবাসী।

একদিকে ঢাকা সবচেয়ে অভিজাত এলাকা এখানে অবস্থিত হলেও অন্যদিকে রাজধানীর বৃহৎ বস্তিগুলোর একটি কড়াইলসহ ছোট-বড়ো আরও ১৫টি বস্তি রয়েছে। যারা ভোটের মাঠে বড়ো ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আসনে বিএনপি-জামায়াতের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা আভাস দিয়েছেন ভোটাররা।

SR
আরও পড়ুন