নাসিরুদ্দীন পাটওয়ারীর নতুন ওয়েবসাইট ‘চান্দাবাজ ডট কম’

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৭ পিএম

দেশজুড়ে চাঁদাবাজির ঘটনা প্রতিরোধে ‘চান্দাবাজ’ নামে একটি ওয়েবসাইট চালু করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয় নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে লাইভ করা হয়। ব্যবহারকারীরা chandabaaj.com ঠিকানায় প্রবেশ করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন।

ওয়েবসাইট সূত্রে জানা গেছে, চালুর পরপরই সারাদেশ থেকে ইতোমধ্যে ৮টি রিপোর্ট জমা পড়েছে। প্রাপ্ত অভিযোগগুলো সংশ্লিষ্টরা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেবেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনার এলাকায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে দেরি না করে উপযুক্ত তথ্য-প্রমাণসহ তাৎক্ষণিক রিপোর্ট করুন। যাতে অপরাধীরা চিহ্নিত হয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পথ সহজ হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, সেখানে চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই।’

উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে চাঁদাবাজির বিরুদ্ধে একটি সমন্বিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে।

NB/FJ
আরও পড়ুন