বিরোধীদলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ হচ্ছেন যারা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আর বিরোধী দল থেকে চিফ হুইপ হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথ শেষে এমন তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিরোধী দলের সংসদীয় দলের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রটি জানিয়েছে। শিগগিরই ১১-দলীয় জোটের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

১১ দলীয় জোটের একাধিক সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, সংসদের বিরোধী দলের উপনেতা হচ্ছেন জামায়াত নেতা ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর মাওলানা রফিকুল ইসলাম খান হুইপের দায়িত্ব পালন করবেন।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এটি বাংলাদেশের ইতিহাসে বিএনপির ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ। অন্যদিকে, ৬৮টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী, যাদের সংসদীয় নেতা নির্বাচিত হতে যাচ্ছেন ডা. শফিকুর রহমান।
  
সব কিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি বসতে পারে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন।

 

AHA
আরও পড়ুন